নিজের নিকটবর্তী আত্মীয় হাতে যৌন নির্যাতিত ৩ বছরের শিশু কন্যার ঘটনায় আলোড়ন ছড়িয়েছিল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বন্দর এলাকায়। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। নির্যাতিত শিশু কন্যার পরিবারের লোকেদের সাথে দেখা করতে গেলেন উত্তর দিনাজপুর জেলার শিশু কল্যান সমিতির চেয়ারম্যান অসীম রায়ের নেতৃত্বে এক প্রতিনিধিদল। শিশু কন্যার শারীরিক অবস্থার খবর নিয়ে এবং পরিবারের পাশে সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত শুক্রবার রায়গঞ্জ শহরের বন্দর শ্মশান কলোনি এলাকায় বাসিন্দার তিন বছর বয়সী মেয়ে পাশের বাড়ি আত্মীয় বিমল মন্ডলের মেয়ের সাথে খেলতে যায়। সে সময় বিমল বাড়িতে একাই ছিল। তার স্ত্রী ও মেয়ে বাইরে কোথাও কাজে গিয়েছিল। ফাঁকা বাড়িতে সুযোগ পেয়ে বিমল ওই শিশুকন্যাটিকে ধর্ষন করে বলে অভিযোগ। শিশুটি বাড়ি ফিরে গিয়ে মায়ের কাছে বলে তার তলপেটে ব্যাথা হচ্ছে। তার মা বাথরুমে নিয়ে গিয়ে দেখেন মেয়ের রক্তক্ষরণ হচ্ছে। জিজ্ঞাসা করতেই শিশুকন্যাটি তার মায়ের কাছে সব বলে দেয়। এরপরই পাড়ার লোকজন উত্তেজিত হয়ে পরে। বিমলের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ জানান সেদিন রাতেই অভিযুক্ত বিমল মন্ডলকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/PIsLD6_i-Bs